আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
রাজধানী

সংঘাত-সহিংসতা নয়, দেশের স্বার্থে অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বান

Daily Morning Post
সংঘাত-সহিংসতা নয়, দেশের স্বার্থে অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বান

রাজধানীর শিশুকল্যাণ কনফারেন্স হলে ‘সংঘাত সহিংসতা নয়, দেশের স্বার্থে অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বান’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ইউনাইটেড পিপলস্ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় দেশের স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড পিপলস্ ফাউন্ডেশনের সভাপতি মিলাদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হানিফ বাংলাদেশী। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক শেখ মুজাহিদুর রহমান (এম রহমান) এবং আল ইয়াছিন ওভারশিজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইয়াছিন আরাফাত খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বিষয়। তবে মতের অমিলকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতা কিংবা প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়। রাজনৈতিক বিরোধ নিরসনে পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও জনস্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। কোনো পক্ষকে বাদ দিয়ে নয়, বরং সবার মতামত ও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি কার্যকর ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, রাজনীতি হওয়া উচিত জনগণের অধিকার প্রতিষ্ঠা, নাগরিক প্রত্যাশা পূরণ এবং দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যম। রাজনৈতিক কর্মসূচি ও কর্মকাণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা, জনদুর্ভোগ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সভায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক চর্চা সম্প্রসারণ, রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ ও বৃহত্তর জাতীয় স্বার্থে সংঘাতের পথ পরিহার করে ঐক্য, সংলাপ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাজনীতি পরিচালনার আহ্বান জানান বক্তারা।


 

বিষয়:রাজধানী
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

নজরুল বর্ষ উদযাপনে ঢাকা বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতনজরুল বর্ষ উদযাপনে ঢাকা বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতক্যাপ্টেন গোলাম কিবরিয়ার মানবিক উদ্যোগ: ঢাকায় অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা।ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার মানবিক উদ্যোগ: ঢাকায় অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা।রাজধানীতে ‘সুরক্ষা’ প্রকল্পের জাতীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনরাজধানীতে ‘সুরক্ষা’ প্রকল্পের জাতীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন