আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
অপরাধ

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেফতার

Daily Morning Post
মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেফতার

 

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ‘কাইল্যা তছলিম’ নামেও পরিচিত।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তসলিম চৌধুরী জড়িত। এ ঘটনায় তার শ্যালকের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, তসলিম চৌধুরী যুবলীগ নেতা নিখিলের অনুসারী হিসেবে পরিচিত। তিনি মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সূত্রের দাবি, কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তসলিম। সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে গোয়েন্দা সূত্রের দাবি। এরপর মিরপুরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছিলেন তিনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ঘটনায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এদিকে, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:অপরাধ
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

৩০০ ফুটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল৩০০ ফুটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিলইডিসিএলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা, ‘তুষার-রফিক-সেলিম জাবেদ’ সিন্ডিকেটের বিরুদ্ধে নানা অভিযোগইডিসিএলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা, ‘তুষার-রফিক-সেলিম জাবেদ’ সিন্ডিকেটের বিরুদ্ধে নানা অভিযোগমাতুয়াইল আইসিএমএইচে ৪ লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগমাতুয়াইল আইসিএমএইচে ৪ লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ