আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
জাতীয়

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Daily Morning Post
আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহিত

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানে নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান। একই সঙ্গে উদ্ভাবনী শক্তি যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

 


 

বিষয়:জাতীয়
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থানের দাবি বেসিস সংস্কার পরিষদের২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থানের দাবি বেসিস সংস্কার পরিষদেরকাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুনকাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন