আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
রাজধানী

রাজধানীতে ‘সুরক্ষা’ প্রকল্পের জাতীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন

Daily Morning Post
রাজধানীতে ‘সুরক্ষা’ প্রকল্পের জাতীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে যাত্রা শুরু করলো ‘সুরক্ষা (SURAKKHA)’ প্রকল্প।

বুধবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় রাজধানীর গুলশানে হোটেল আমরীর ইডেন গ্র্যান্ড বলরুমে ‘ন্যাশনাল লেভেল লঞ্চিং ওয়ার্কশপ’ এর মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে আশিকা, এফআইভিডিবি, পিএইচডি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, আরডিআরএস সহ ৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গৌরীপুরের এম পি সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেন।

ওয়ার্কশপে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে হাওর, চর ও উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়। ‘সুরক্ষা’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করা, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং নারী ও শিশুসহ অতি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া।

পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘সুরক্ষা’ প্রকল্পের পোস্টার উন্মোচন করেন। এ সময় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গবেষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্পের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিষয়:রাজধানী
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

সংঘাত-সহিংসতা নয়, দেশের স্বার্থে অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বানসংঘাত-সহিংসতা নয়, দেশের স্বার্থে অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বাননজরুল বর্ষ উদযাপনে ঢাকা বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতনজরুল বর্ষ উদযাপনে ঢাকা বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতক্যাপ্টেন গোলাম কিবরিয়ার মানবিক উদ্যোগ: ঢাকায় অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা।ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার মানবিক উদ্যোগ: ঢাকায় অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা।