আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
রাজনীতি

ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা ও বৃক্ষ পরিচর্যা কর্মসূচি

Daily Morning Post
ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা ও বৃক্ষ পরিচর্যা কর্মসূচি
ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা ও বৃক্ষ পরিচর্যা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর জসিমউদ্দীন মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে গাছে পানি দেওয়া, বৃক্ষের পরিচর্যা এবং সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।

এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। রাজধানীকে বাসযোগ্য রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, গাছের যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিত পরিচালিত হলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক এমদাদুল হক মজুমদারসহ মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষের সঠিক পরিচর্যা, নগরীর সবুজায়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিষয়:রাজনীতি
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’যুবদলের জরুরি নির্দেশনাযুবদলের জরুরি নির্দেশনাফ্যাসিবাদীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রীফ্যাসিবাদীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী