আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
জাতীয়

২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থানের দাবি বেসিস সংস্কার পরিষদের

Daily Morning Post
২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থানের দাবি বেসিস সংস্কার পরিষদের


সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রমের শতভাগ ডিজিটাল রূপান্তর এবং আইসিটি খাতে অন্তত ১০ লাখ উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে বেসিস (BASIS) সংস্কার পরিষদ। একই সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নাশকতার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া প্রায় সাড়ে ৭ লাখ গ্র্যাজুয়েটের কর্মসংস্থান নিশ্চিতে ২০২৭ থেকে ২০৩৩ সাল পর্যন্ত সাত বছর মেয়াদি জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের ডিজিটাল রূপান্তরে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়।

নেতারা অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাৎ হয়েছে এবং অতীতের সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো এখনো কাজ পাচ্ছে। এ অবস্থা পরিবর্তনে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও যোগ্য দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও ভূমি রেকর্ডসহ গুরুত্বপূর্ণ সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা জোরদার এবং সাইবার হামলা ও তথ্য পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি সাম্প্রতিক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারপ্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলা হয়। একই সঙ্গে বেসিসের গঠনতন্ত্র সংশোধন, ভোটার তালিকা যাচাই-বাছাই এবং অবাধ নির্বাচনের মাধ্যমে প্রকৃত সফটওয়্যার নির্মাতাদের নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বেসিস সংস্কার পরিষদ।

উল্লেখ্য, বেসিস (BASIS) হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (Bangladesh Association of Software and Information Services)। এটি বাংলাদেশের সফটওয়্যার, আইটি এবং আইটি-এনাবল্ড সার্ভিসেস (ITES) খাতের জাতীয় বাণিজ্য সংগঠন।

বিষয়:জাতীয়
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীআগামী ৩ বছরের মধ্যে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীকাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুনকাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন