আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
রাজনীতি

যুবদলের জরুরি নির্দেশনা

Daily Morning Post
যুবদলের জরুরি নির্দেশনা

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে জেলা ও মহানগর এবং অধীনস্থ ইউনিটকে জরুরি নির্দেশনা দিয়েছে যুবদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও এমপি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীয় নির্বাহী কমিটির এখতিয়ারভুক্ত। জেলা ও মহানগরের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে।

আরও বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি বা কাউকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত, কারণ দর্শানো সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করে জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত প্রদান করবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিতকরণ বা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরামর্শ ব্যতিত সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি বা কাউকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত, কারণ দর্শানো সংক্রান্ত বিষয়ে জেলা বা মহানগরকে অবহিত করে উপজেলা, পৌর বা থানা সিদ্ধান্ত প্রদান করবে। কমিটিহীন উপজেলা, পৌর বা থানা অধীনস্থ/আওতাভুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে জেলা বা মহানগর সরাসরি সিদ্ধান্ত প্রদান করবে।

উপরোক্ত কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরপেক্ষ/এমকে

বিষয়:রাজনীতি
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

ফ্যাসিবাদীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রীফ্যাসিবাদীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রীহাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’হাজিরা দিয়ে পলক বললেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’দাবি না মানলেই ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াত আমিরদাবি না মানলেই ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াত আমির