২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তর ও ১০ লাখ কর্মসংস্থানের দাবি বেসিস সংস্কার পরিষদের
সরকারি নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রমের শতভাগ ডিজিটাল রূপান্তর এবং আইসিটি খাতে অন্তত ১০ লাখ উন্নতমানের কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে বেসিস (BASIS) সংস্কার পরিষদ। একই সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নাশকতার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের নেতারা।
২৬ নভেম্বর