আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
আন্তর্জাতিক

সৌদিতে ফের সতর্কতা জারি

Daily Morning Post
সৌদিতে ফের সতর্কতা জারি

সতর্কতা প্রত্যাহারের কয়েক মিনিটের মধ্যেই সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবারও ‘সম্ভাব্য বিপদ’-এর সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। শুক্রবার রাতে জারি করা নতুন সতর্কতার আওতায় রয়েছে দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাজান ও আবহা ছাড়াও খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ এবং ইয়ানবু গভর্নরেটকে নতুন সতর্কতার আওতায় রাখা হয়েছে। তবে ঠিক কী ধরনের বিপদের আশঙ্কায় এসব সতর্কতা জারি করা হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সতর্কতা জারি করা হচ্ছে। গত কয়েক দিনেও জেদ্দা, তায়েফ, আবহা, জাজান ও ইয়ানবুসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়েছিল।

বিষয়:আন্তর্জাতিক
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন: