আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
সারাদেশ

সাভারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

Daily Morning Post
সাভারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার সাভারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। রোববার (১৮ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা জেলা প্রশাসক (ডিসি), ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এবং সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এ সময় বিভাগীয় কমিশনার সাভারের দক্ষিণ পাড়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপগুলো হলো—সাভার দক্ষিণ পাড়া সার্বজনীন পূজা মন্দির, মাধাই দাস সাহার বাড়ির সার্বজনীন পূজা মন্দির, ঠাকুরবাড়ি সার্বজনীন পূজা মন্দির এবং যশোদা রানী সূত্রধরের বাড়ির সার্বজনীন পূজা মন্দির।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানানো হয়।

বিষয়:সারাদেশ
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন:

আরও পড়ুন

গাজীপুর সদরে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু, মঙ্গলবার থেকে মাঠে নামছেন তথ্য সংগ্রহকারীরাগাজীপুর সদরে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু, মঙ্গলবার থেকে মাঠে নামছেন তথ্য সংগ্রহকারীরাহ্যালো ডিসি’তে অভিযোগ, ঢাকার চার উপজেলায় মাদকবিরোধী অভিযানহ্যালো ডিসি’তে অভিযোগ, ঢাকার চার উপজেলায় মাদকবিরোধী অভিযানসিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিতসিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত