আর্কাইভ

অপরাধ

হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন , ছিনতাই, ডাকাতি ,

শেয়ার করুন
মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেফতার

মোহনা টিভির সাবেক সিইও ও যুবলীগ নেতা তসলিম চৌধুরী গ্রেফতার

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ‘কাইল্যা তছলিম’ নামেও পরিচিত। বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তসলিম চ

২৬ নভেম্বর
৩০০ ফুটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল

৩০০ ফুটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল

রাজধানীর ৩০০ ফুট সড়ক। মধ্যরাতে সড়কের একটি চেকপোস্টে কয়েকজন যুবক একটি প্রাইভেট কার আটক করার চেষ্টা করছেন। গাড়িটি না থামানোয় বাইরে থেকে যুবকেরা লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করছেন। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা চিৎকার করে ভাঙচুর না করার আকুতি জানাচ্ছেন। একপর্যায়ে গাড়িটি চেকপোস্টে না থেমে দ্রুতগতিতে চলে যায়।

ইডিসিএলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা, ‘তুষার-রফিক-সেলিম জাবেদ’ সিন্ডিকেটের বিরুদ্ধে নানা অভিযোগ

ইডিসিএলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা, ‘তুষার-রফিক-সেলিম জাবেদ’ সিন্ডিকেটের বিরুদ্ধে নানা অভিযোগ

রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) প্রশাসনিক অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, দরপত্র নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছে। সম্প্রতি শ্রমিকদের উসকে দিয়ে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও ভাঙচুরের আশঙ্কাও করছেন তারা।

মাতুয়াইল আইসিএমএইচে ৪ লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ

মাতুয়াইল আইসিএমএইচে ৪ লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ

রাজধানীর মাতুয়াইলে অবস্থিত ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথে (আইসিএমএইচ) চার লাখ টাকার বিনিময়ে নবজাতক বিক্রির অভিযোগ উঠেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ প্রচারিত এক প্রতিবেদনে নবজাতক কেনাবেচার এ-সংক্রান্ত তথ্য উঠে এসেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. মোজিবুর রহমানের ভূমিকা নিয়েও অভিযোগ সামনে এসেছে।

*উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার*

*উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার*

রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়।

ইডিসিএলে ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: 'জুলাই যোদ্ধা' নাম ভাঙিয়ে লুটপাটের অভিযোগ

ইডিসিএলে ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য: 'জুলাই যোদ্ধা' নাম ভাঙিয়ে লুটপাটের অভিযোগ

​রাষ্ট্রায়ত্ত একমাত্র ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এখন অনিয়ম, জালিয়াতি ও বেপরোয়া লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত 'জুলাই যোদ্ধা'দের পবিত্র নাম এবং স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙিয়ে প্রায় ৫০ কোটি টাকার বিশাল নিয়োগ বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলেও সংশ্লিষ্টদের রহস্যজনক নীরবতা পুরো স্বাস্থ্য খাতকে স্তব্ধ করে দিয়েছে।

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

আটককৃত অপর তিন যুবক হলেন— মদনের হুমায়ুন কবির (৩২) ও মো. মানিক (৩০) এবং আটপাড়ার তারেক (২৪)। মঙ্গলবার সকালে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। অন্যদিকে, আটকের বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের সিদ্ধান্তে হিরাকে বহিষ্কার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, "মাদক সেবনরত অবস্থায় বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে।